This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রম্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

আগেই কইছিলাম পেপেতে ভরসা নাই

আগেই কইছিলাম পেপে টেপে তে ভরসা নাই। যদি কাঠাল কিংবা বেল রে নামাইতো তাইলে রেফারীর বাপের ক্ষমতা ছিলনা লাল কার্ড দেয়ার্। কাঠাল কিংবা বেলই রেফারীরে হলুদ কার্ড দিতো।
আর এই মূলা তো চিরকালই গোল দিয়া সাদা কইরা দিলো তাও পুলাপাইন কয় মূলাতে গ্যাস

মঙ্গলবার, ২৭ মে, ২০১৪

ওই ইভেন্ট খোল

-পাশা ভাই,  ওমুক পোলা আমারে থ্রেট দিছে।
--কি?? এত্তবড় সাহস! পাশার ভাইরে থ্রেট দিছে? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, ওমুক পোলা আমারে পিটাইছে।
--কি?? ওই ইভেন্ট খোল।

-পাশা ভাই, আপনের বইন ওমুক পোলার লগে ভাইগা গেছে।
--কি?? ওই ইভেন্ট লাগাস না ক্যারে??

-পাশা ভাই, চাচায় এক মুটকির লগে আপনার বিয়া ঠিক করছে।
--কি?? ওই ইভেন্ট খোল তাত্তাড়ি।

-আইজ আমাগো পাশা ভাই বউয়ের জাতায় মইরা গেলো :'( :'(
--ওই ইভেন্ট না খুইলা কান্দস ক্যারে? তাড়াতাড়ি ইভেন্ট খোল না ভাই :'(

সোমবার, ১৯ মে, ২০১৪

তেলাপোকা তেলাপোকা তেলাপোকা


বল্টু ঝকমকা ড্রেস পইরা কলেজের
বারান্দা দিয়া ক্লাসে যাইতাছে।
পাশে একটা সুন্দরী মাইয়াও বল্টুর
ঝকমকা ড্রেস দেখতে দেখতে যাইতাছে।
বল্টু মাইয়ারে কয়,
-
তেলাপোকা তেলাপোকা তেলাপোকা……
মাইয়া বল্টুরে কয়,
-তুই তুই তুই………
আর তখনই
মাইয়া একটা তেলাপোকা পাড়ায়া দিছে চিল্লানি।
বল্টু: আগেই কইছিলাম তেলাপোকা।
[মোরাল অফ দ্যা স্টোরি:
মাইয়াগো কইলে এক, বুঝে আরেক]

শুক্রবার, ১৬ মে, ২০১৪

দীপিকা বুঝলে খবর আছে


কোকাকোলার এক
বিজ্ঞাপনে দেখলাম
দীপিকা বলছে, “এহ আমার
গর্দানে কি দেখছো? বোতলের
গর্দানে আসল দাম লেখা আছে না!”
দীপিকা কি বুঝাইতে চাইছে সেইটা আমি বুঝতে চাই
নাই, কিন্তু
আমি যা বুঝছি তা দীপিকা বুঝলে খবর
খারাপ আছে

বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪

এবারের ফুটবল বিশ্বকাপে আমাদের পাকিস্তান কে সাপোর্ট করা উচিত

এবারের ফুটবল বিশ্বকাপে আমি অবশ্যই
পাকিস্তানের সাপোর্টার।
তারা সবসময় “আন”প্যারা”ডিক”টু”বল” তাই
আমি শুধুই পাকিস্তানের সাপোর্টার।
আগে গ্যালারী তে পাকিস্তানের
পতাকা নিয়ে গিয়েছি এবার হয়ত
সেটা পারবো না। এবার ১০১হাত
লম্বা পাকিস্তানের পতাকা বানাবো।
যারা ব্রাজিল
আর্জেন্টিনা নিয়ে মাতামাতি করছেন,
তাদের ঈমান নিয়ে আমার সন্দেহ হয়।
মুসলিম হিসেবে আমাদের পাকিস্তান
কেই সাপোর্ট করা উচিত

শুক্রবার, ৯ মে, ২০১৪

পুলিশ না অ্যাম্বুলেন্স ডাকবো? )


-দেখো দেখো একটা চোর
এসেছে।
আমার বানানো নুডলস খেয়ে যাচ্ছে
:কোনটা আগে ডাকবো? পুলিশ
না অ্যাম্বুলেন্স?

বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

অনন্ত জলিলের হার্ট

অনন্ত: এই দেখো তোমার জন্য আমি আমার
হার্ট পর্যন্ত বের করে ফেলেছি
বর্ষা: ফাইজলামি করো?? হার্টের
ভিত্রে তোমার
ছবি ঢুকলো কেম্নে সেইটা কও?
আগে ছবি বাইর করো হার্ট টাও
মাশাআল্লাহ তেলতেইলা। টান দিতেই
বাইর হইয়া গ্যাছে

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

দুটি অনাকাঙ্খিত মূহুর্ত


দুটি অনাকাঙ্খিত মূহুর্ত।
মূহুর্ত ১
*আই লাভ ইউ
-আই লাভ ইউ টু
*আই লাভ ইউ থ্রি ফোর মোর
-আমি বেশি ভালোবাসি
*না না আমি বেশি ভালোবাসি
-আচ্ছা যাও তুমিই বেশি ভালোবাসো
*তুমি কম ভালোবাসো কেন? তুমি পঁচা।
যাও তোমার সাথে ঝগড়া।
কথা বলবানা।
এইডা কিছু হইলো? কুন দিকে যামু?
মূহুর্ত ২
-সরি ভাইয়া প্লিজ
কথা বলো
*ইটস ওকে আপু
-আপু বললা ক্যান? :@ কথা বলবানা আমার
সাথে
ফিলিং: এইডা কিছু হইল?

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪

আগে কইলেই তো হয়


:শোয়েব আখতার রে চিনেন?
-না চিনিনা
:ওই যে সব চাইতে জোরে বল করতো
-চিনিনাই
:ওই যে পাকিস্তানের বেয়াদপ টা >_<
-এইবার চিনছি। আগে কইলেই তো হয়

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

এইগুলা পরেই পরীক্ষা দিতে যাবো


পরীক্ষা শুরুর আগে এক
দোস্তরে জিগাইলাম, “দোস্ত
পরীক্ষার প্রিপারেশন কেমন?”
দোস্ত আমার কইলো, “এই তো নতুন শার্ট
প্যান্ট কিনছি, আগের গুলা তো আছেই। আর
নতুন পারফিউম কিনছি। এইগুলা পরেই
পরীক্ষা দিতে চলে যাবো”

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪

ফেসবুকীয় হালচাল


ফেসবুকে মেয়েদের রোমান্টিক
স্ট্যাটাস বেশি দেখা যায় বৃষ্টি এলে।
ফেসবুকে ছেলেদের রোমান্টিক
(মাঝে মাঝে ১৮+ সংকেত) স্ট্যাটাস
বেশি দেখা যায় শীত পড়লে।
আর গরম পড়লে, সবাই লাজ শরম
ভুলে নিউজফীডের জ্বর লাগিয়ে দেয়। এই
সময়টা রোমান্টিক স্ট্যাটাসের জন্য
মোটেও উপযোগী নয়। যদি কেউ
ভুলে রোমান্টিক স্ট্যাটাস দিয়েই দেয়
তবে তার অবস্থা ছ্যাড়াব্যাড়া।
গরম কাল রোমান্সের অন্যতম অন্তরায়

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

গরমে বুদ্ধি গেছে বেড়ে


-তুমি দেখছি পেকে গেছো!
*আগে গরমে আম কাঠাল পাকতো। এখন গরম বেশি তাই মানুষও পেকে যাচ্ছে।
-এতো বুদ্ধি রাখো কোথায়?
*তাপে পদার্থের প্রসারণ হয়। আমার মগজও এই গরমে প্রসারিত হয়ে বেড়ে গেছে।
উফ গরম
তুমি মোরে করেছো বুদ্ধিমান,
আর চাইনা বুদ্ধি
এবার করো প্রস্থান।
এত্ত গরম ক্যারে?

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪

আমার মেকআপ যেন ঠিক থাকে


মেয়েটিকে ভূতে ধরার পর ভূত
বলেছিল,
“আমি তো ঘাড় মটকাবো”
-মেয়েটির জবাব ছিল,
“মারবে মারো, ঘাড় মটকাবে মটকাও।
কিন্তু
পুরো মেকআপ যেন ঠিক থাকে আমার…
নাহলে মরার পর ভূত হয়ে তোমার ঘাড়
মটকাবো।”

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

বাবু একটা কবিতা শোনাবে প্লিজ?


*বাবু একটা গান শোনাবে প্লিজ?
-আমি তো গাইতে পারি না বাবু
*আচ্ছা কবিতা হলেও চলবে।
-ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা,
ঐখানেতে বাস করে কানা বগীর ছা। ও
বগী তুই খাস কি? পান্তা ভাত চাস কি?
পান্তা আমি খাইনা, পুটি মাছ পাইনা।
একটা যদি পাই, ওমনি ধরে গাপুস গুপুস
খাই

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৪

ভ্যালেন্টাইন্স ডে নামা


*৭ফেব্রুয়ারি – রোজ ডে
*৮ ফেব্রুয়ারি – প্রপোজ
ডে
*৯ ফেব্রুয়ারি – চকোলেট ডে
*১০ ফেব্রুয়ারি – টেডি ডে
*১১ ফেব্রুয়ারি – প্রমিজ ডে
*১২ ফেব্রুয়ারি – কিস ডে
*১৩ ফেব্রুয়ারি – হাগ ডে
*১৪ ফেব্রুয়ারি – ভ্যালেন্টাইনস
ডে
১৫তারিখ থেকে ৭ফেব্রুয়ারির
ডে গুলোই রিপিট হবে একটু
পরিবর্তিত হয়ে।
*১৫ফেব্রুয়ারি – জোর ডে (জোর
জবরদস্তি টাইপ কিছু)
*১৬ফেব্রুয়ারি – পোজ ডে (দূর্লভ
ছবি সংগ্রহের প্রয়াস)
*১৭ফেব্রুয়ারি – লেট
ডে (দেরী করে আসা শুরু)
*১৮ ফেব্রুয়ারি – মুডি ডে (উভয়েই
একে অপরকে মুড দেখাবে)
*১৯ফেব্রুয়ারি- মিস ডে (ইচ্ছাকৃত
ভাবে মিস করবে/এড়িয়ে চলবে )
*২০ফেব্রুয়ারি – বিষ ডে (কেউ একজন
বিষ খাবে)
*২২ ফেব্রুয়ারি – হাগু ডে (বিষ
খেয়ে হাগু হবে)
ভালোবাসা কোনো বিশেষ দিনের
জন্য উথলে না পড়ুক। প্রতিটা দিন
ভালোবাসা একই থাকুক
নয়তো বাড়তে থাকুক।
ভালোবাসা পরিমাপের
কোনো স্কেল নেই,
থাকলে হয়তো কেজি, গজ, লিটার
হিসেবে হয়তো ভালোবাসাও
পাওয়া যেত। হ্যা বিশেষ
দিবসে ভালোবাসা মানে কেজি, গজ,
লিটারি ভালোবাসা।
ভালোবাসা অসীম তাই এর
কোনো স্কেল নেই।
অসীম ভালোবাসা অসীম থাকুক।

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

জোকস

একটা জোক প্রায়ই দেখি।
[২০২০ সাল- পোলাগো লেইগা দুঃখের
দিন
মেয়েঃ দেখ দেখ কি আইটেম যাচ্ছে।
হেব্বি জোশ। ওই ছেমড়া এদিকে আয়।
তোর নাম্বার টা কি?
ছেলেঃ আপুনি, যান কি বলতেছেন?
আপনার ঘরে বাপ ভাই নাই?
মেয়েঃ বাপ ভাই তো আছে মাগার
তোর মত আইটেম নাই।
(এনবিঃ কি কমু যা দিনকাল
আইছে তাতে ২০২০ সালের আগেই
বিয়া কইরা হালাইতে হইব)]
তৃতীয় বন্ধনীর ভিতর জোক টা। এখন আমার
প্রশ্ন, যারা এই জোক টা বলেন
তারা কি ভাবেন ২০২০ সালের সময় সব
ছেলে মিউ মিউ
হয়ে যাবে যে মেয়েদের দেখে এমন
টা করবে? ভাইরে জোক টা জোকের
ভিতরই থাক তাই বলে প্রথম বন্ধনীর
ডায়ালগ টা দিয়েন না। এতে “??”
প্রমানিত হয়
ফেসবুকে এই পোস্ট

রবিবার, ৩০ জুন, ২০১৩

নামের বাহার


ফেবুতে একেক সময় একেক আজিব আজিব নাম দেখে মাঝে মাঝেই অবাক হওয়া লাগে। কখনো কখনো নামের দিকে তাকিয়ে না হেসে পারা যায়ন এই যেমন আজকে চোখে বাধল পায়খানার বদনা নামের একটা আইডি। এমন অনেক মজাদার নাম গুলো ভালই মজা দেয়। আমার ফ্রেন্ড লিস্টের কিছু নাম তুলে ধরছি
# ময়লা বাবা-
ইনি ময়লা কোম্পানিতে কাজ করেন।
তার কাছে ময়লার কততুকু মজুদ
আছে তা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়।
# অচিকীর্ষু লৌকিক- ছোট্ট
মাথা দিয়া এই নামের অর্থ বাইর
করতে পারিনাই।
# আম্বিয়ার জামাই মন্তু-
আব্বে টুনিরে ছ্যাকা দিয়া আম্বিয়ার
লগে মজা লইতাছস?
# এদিকে আসুন-
জ্বী আসছি। খাওন রেডি করেন
# একজন শুন্য মামু- ইনিও জাতির মামু
তবে মূল্য নাই, শুন্য।
# কষ্টের মাঝে বেচে আছি-
ইনারে কেও পেইন কিলার খাওয়া
# কৃষক আমি এই বাংলার- ওই মিয়া ফেবু
তে কি করেন?
# গোল আলুর ব্যাসার্ধ- মামা ব্যাসার্ধ
ডা কি জানাইবেন? কতদিন ধইরা ওয়েট
করতেছি
# চাঁদ হীন আকাশ- পুরাই অমাবশ্যা
# তালত ভাই- এইডার
মানে আমি জানিনা
# নিষ্পাপ ড্রাকুলা- এই খান
যদি নিষ্পাপ
হয় তাইলে পাপী কেডা? সারাদিন
মেহজাবিন রে লাইন মারে
# পথহারা নাহিদ- সময় থাকতে পথ
খুইজা বাইর করেন।
# পীথাগোরাসের প্রেমপাদ্য-
পীথাগোরাসের উপপাদ্যর
বদলে এইটা ইনক্লুড করা হোক
# ফারাও রাজা তুতেন খামেন- কেও
মিশরে গিয়া দেইখা আয়।
এইডা ফেবুতে আইসা বড্ড জালাইতাছে
# ফেক আইডি- এত আইডি ডিজেবল হয়
আপনের ডা হয় না?
# বঙ্গ মামু- সবার মামু। ইনারে জাতিয়
মামু ঘোষণা করা হোক।
# বেনসনের প্যাকেট- সিগারেটের দাম
বাইড়া গেছে। প্যাকেট লইয়াই ঘুরন
লাগব
# ভূতের গুপ্তচর- আগে থাকতে সাবধান হন।
কবে ভূতের ছ্যাকা খাইবেন
# মস্তিষ্ক প্রক্ষালক- এত জটিল নাম পান
কই?
# মহারাজ মহারাজ- রানই বিহীন
রাজা মনে লয়। তাই মহারাজ দুই বার
# মুখোশের অন্তরালে- অনেক হইছে।
এইবার মুখটা দেখান
# রুপকথার জ্বীন- জুকার দেখি জ্বীন গোও
ফেবুতে ঢুকবার দিছে। হালায়
তো ভালাই লোভী
# সাদা কাঁক- কাঁক
তুমি সাদা হইলা কেমনে?
# সাবান বাবা-
বাবা তো সস্তা আছিল।
সাবানও কি সস্তা হইয়া গেল?
# স্টপ ওয়াচ- তাইতো কই সরল দোলকের
দোলনকাল নির্ণয়ের সময় তুমি কই
আছিলা?
# স্যাম্পেইন বাবা- মাতাল আস্ত মাতাল
এমন আরো কত আজিব আজিব নাম
আপনাদের ফ্রেন্ড লিস্টেও আছে।
আমারও # বিকল কপোট্রন নামে একখান
আছে
আরও কত নতুন নতুন নাম দেখব আল্লাহই
জানেন
ফেসবুকে এই পোস্ট

শনিবার, ১৫ জুন, ২০১৩

আবাল

ওরে আমারে ধর| moni meherpur kushtia moni নামে এক আবুল স্ট্যাটাস দিছে “ফ্রেন্ডস প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠাও| আমার গার্লফ্রেন্ডের ফাদার বলেছে আমি যদি ৭ দিনের ভিতর ফেসবুকে ১০০০ ফ্রেন্ড বানাতে না পারি তবে তার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেনা| প্লিজ আমাকে রিকুয়েস্ট পাঠিয়ে আমাকে বিয়ে করতে হেল্প কর|” একটা কমেন্ট বসিয়ে আসলাম
“গাঁজার দাম কি কমে গেছে?” আমি বুঝিনা এইসব মফিজ টাকলা কইত্তে আসে| হাত নিশপিশ করছে
এই পোস্টের ফেসবুক লিঙ্ক

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

ফ্রেন্ড রিকুয়েস্ট

প্রথম দৃশ্য
সিরিয়াল কিলার লাইকস ইওর স্ট্যাটাস|
সিরিয়াল কিলার লাইকস ইওর ফটো|
সিরিয়াল কিলার ফলোওস ইউ|
সিরিয়াল কিলার ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
কিলার মামু, সিরিয়ালে কি এইবার
আমি? ক্যান আমার পিলার
ধইরা নাড়াচাড়া করতেছেন?
আমি তো ভয় খাইছি
দ্বিতীয় দৃশ্য
অশুভ আত্মা ওয়ান্টস টু বি ইওর ফ্রেন্ড|
এরে কি বাইন্দা কবরে ঢুকাইয়া দিমু?
নাকি মুন্নি সাহার লগে বিয়া দিমু? সব
কয়ডা অলক্ষুনে আইছে আমার কাছে|
এই পোস্টের ফেসবুক লিঙ্ক

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৩

সেধে বাঁশ


হঠাৎই একটা স্ট্যাটাসে চোখ
আটকে গেল| *গার্লস আমাকে প্রপোজ
করবেনা| GF নেই মানে এই নয়
যে তোমাদের সাথে প্রেম করব*
সেখানে কমেন্টগুলো ছিল-*ওয়াক থু*
*নিজের চেহারা দেখেছিস আয়নায়*
*পেত্নীও তোরে প্রপোজ করতে ভয়
পাবে* *টয়লেট কোথাকার* *তুইকি গে*
উল্লেখ্য তার টাইমলাইনে জঞ্জাল
বেষ্টিত GD MRNING/N8 ছাড়া কিছু নেই
আর ছবিগুলো ছিল ময়দা মাখানো ফেস
উইথ দেবের বডি| পুরাই ভচ আরিপ খান|
কি দরকার ছিল সেধে বাঁশ নেয়ার?

ফেসবুকে